শেরপুর-১ আসনে ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ অভিযোগ

আপলোড সময় : ১৪-০২-২০২৬ ০২:৫৫:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০২-২০২৬ ০২:৫৫:৪৮ অপরাহ্ন


শেরপুর সদর-১ আসনে ভোটে অনিয়ম ও ‘ভোট ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে ফলাফল স্থগিত ও পুনঃভোটের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী ডা. সানসিলা জেবীন। শনিবার নির্বাচন কমিশনে এসে সাংবাদিকদের তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার প্রতীক ধানের শীষে ভোট কমানোর চেষ্টা করা হয়েছে।



নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তাদের প্রভাবিত করা হয়েছে। ‘লাঙ্গল প্রতীকের এজেন্ট কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করেছে—এমন তথ্য আমরা পেয়েছি,’ দাবি করেন তিনি। উল্লেখ্য, লাঙ্গল প্রতীক জাতীয় পার্টি-এর নির্বাচনী প্রতীক।

ডা. সানসিলা জেবীন অভিযোগ করেন, কেন্দ্রে জামায়াত, এনসিপি ও জাতীয় পার্টির এজেন্টরা স্বাভাবিকভাবে কাজ করতে পারলেও বিএনপির এজেন্টদের ভয়ভীতি দেখানো হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের এজেন্টদের বিভিন্নভাবে চাপে রাখা হয়েছে, অনেক ক্ষেত্রে কেন্দ্রের ভেতরে কার্যক্রমে বাধা দেওয়া হয়েছে।’

তার আরো অভিযোগ, ধানের শীষে ভোট কম পড়ার উদ্দেশ্যে ভোটারদের দীর্ঘ সময় লাইনে দাঁড় করিয়ে রাখা হয়, যাতে সময়ক্ষেপণ ঘটে এবং ভোট প্রদানের হার কমে যায়। ‘এটি ছিল পরিকল্পিত কৌশল,’ মন্তব্য করেন বিএনপি প্রার্থী।

এসব অনিয়মের প্রেক্ষিতে তিনি নির্বাচন কমিশনের কাছে ফলাফল স্থগিত করে সংশ্লিষ্ট কেন্দ্রে পুনঃভোটের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘ভোটারদের প্রকৃত রায় প্রতিফলিত হয়নি। সুষ্ঠু তদন্ত করে পুনঃভোটের ব্যবস্থা নিতে হবে।’

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com