৩ দিন বন্ধের পর সচল হিলি স্থলবন্দর, শুরু আমদানি-রপ্তানি

আপলোড সময় : ১৪-০২-২০২৬ ০৩:০৩:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০২-২০২৬ ০৩:০৩:০৩ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা তিনদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম।

সাপ্তাহিক ছুটিসহ ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকলেও শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে বন্দর সচল হয়।

হিলি কাস্টমস সুপার এম আর জামান বাঁধান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন উপলক্ষে নির্ধারিত ছুটি শেষে আজ থেকে ভারতীয় পণ্য আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

ইতোমধ্যে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। সেগুলো আনলোড করে দেশীয় ট্রাকে লোড দিয়ে দেশের বিভিন্ন গন্তব্যে পাঠানো হচ্ছে। বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রমও স্বাভাবিক হয়েছে।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিন বন্দর বন্ধ ছিল।

নির্ধারিত ছুটি শেষে ১৪ ফেব্রুয়ারি শনিবার থেকে পুনরায় ভারতীয় পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com