​আজ থেকে আমরা সবাই স্বাধীন : তারেক রহমান

আপলোড সময় : ১৪-০২-২০২৬ ০৪:০৩:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০২-২০২৬ ০৪:০৩:৫৩ অপরাহ্ন


বিএনপির চেয়ারম্যান ও নবনির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান বলেছেন, আজ থেকে আমরা সবাই স্বাধীন। দেশের স্বাধীনতাপ্রিয়, গণতন্ত্রপ্রিয় মানুষ আবারও বিএনপিকে বিজয়ী করেছে


আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে বিএনপির নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, এ বিজয় গণতন্ত্রের, জনগণের দেশের স্বার্থে সবাইকে সাথে নিয়ে কাজ করব।

জামায়াতে ইসলামীসহ ৫১টি দল নির্বাচনে অংশ নিয়েছে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, সবাই তার নিজস্ব জায়গা থেকে কাজ করলে দেশ এগিয়ে যাবে।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালে দেশ রক্ষায় যারা শহীদ হয়েছেন তাদের জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com