​অন্তর্বর্তী সরকারের আমলে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে: ইশরাক হোসেন

আপলোড সময় : ১৫-০২-২০২৬ ১২:৫৪:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০২-২০২৬ ১২:৫৪:১৪ অপরাহ্ন



এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৬ আসনে বিজয়ী বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। জনগণের ওপর থেকে আর্থিক বোঝার চাপ কমিয়ে আনতে হবে।

গতকাল শনিবার বিকেলে রাজধানীর ওয়ারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে শুকরিয়া আদায় এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে ইশরাক হোসেন এ কথা বলেন।


তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে।সরকার গঠন করে জনগণের ওপর থেকে আর্থিক বোঝার চাপ কমিয়ে আনতে হবে।

ইশরাক হোসেন বলেন, ঢাকা–৬ আসনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূলে কাজ করব। কোনো নেতাকর্মী অন্যায় করলে আমরা আর বসে থাকব না। আইনি ব্যবস্থা নেওয়া হবে। দলকে ব্যবহার করে কেউ অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করবেন বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com