ফেসবুকে একাধিক স্ক্রিনশট ফাঁস করলেন ঢাবি শিক্ষক মোনামি!

আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০৫:০৪:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০৫:০৪:০৭ অপরাহ্ন


বিভিন্ন মোবাইল নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়াকে (মোনামি)।

আজ (১৫ ফেব্রুয়ারি) রবিবার ফেসবুক পোস্টে এমন দাবি করেছেন তিনি। ফেসবুকে তিনি হুমকির অনেকগুলো স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে, বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তাকে ফোন করা হয়েছে।


নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ১৩ ফেব্রুয়ারির পর থেকে আমি যে অসংখ্য মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছি, এটি তার মধ্যে একটি মাত্র।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে মেনশন করে শেহরীন আমিন মোনামি বলেন, “প্রিয় তারেক রহমান। এটা কি আপনাদের ‘নারীবান্ধব এবং নিরাপদ’ বাংলাদেশ?”

সবশেষে তিনি লেখেন, ‘সব মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই ৩১ জুলাই ২০২৪ থেকেই প্রস্তুত আছি।’

এর আগে ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করা এবং অশালীন মন্তব্য করার অভিযোগে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন মোনামি।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com