​দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল

আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০২:২৪:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০২:২৪:৩৩ অপরাহ্ন




বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জরুরি প্রয়োজনে অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছেন। দেশ ছাড়ার আগে তিনি বিসিবির পরিচালকবৃন্দের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তার মাধ্যমে তাঁর এই সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। বিসিবির একাধিক পরিচালক সংবাদমাধ্যমকে বুলবুলের অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিচালকদের উদ্দেশ্যে পাঠানো ওই বার্তায় বিসিবি সভাপতি উল্লেখ করেন যে, তাঁর অনুপস্থিতিতেও যেন স্ব-স্ব কমিটির কার্যক্রম স্বাভাবিক গতিতে চলমান থাকে। তিনি আরও জানান, বিদেশে অবস্থান করলেও তিনি দাপ্তরিক প্রয়োজনে অনলাইনে সার্বক্ষণিক সক্রিয় থাকবেন এবং যেকোনো প্রয়োজনে তাঁর সহযোগিতা পাওয়া যাবে। সামনে পবিত্র রমজান মাস উপলক্ষে বিসিবি সদস্যদের অগ্রিম শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। বার্তায় বুলবুল আশ্বস্ত করে লেখেন, ‘আমি শিগগিরই ফিরবো।’

উল্লেখ্য, আমিনুল ইসলাম বুলবুল দীর্ঘ সময় ধরে সপরিবারে অস্ট্রেলিয়ায় বসবাস করে আসছেন। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার ফারুক আহমেদকে সরিয়ে তাঁকে বিসিবির দায়িত্ব দেয়। পরবর্তীতে যথাযথ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তিনি বিসিবির সভাপতি হিসেবে নির্বাচিত হন। 




সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com