ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৫:২৫:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৫:২৫:৪৯ অপরাহ্ন


রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

ঠাকুরগাঁওয়ের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শহিদুল ইসলাম শহীদ নামের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত ভোররাতে দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শহিদুল ইসলাম থানায় কর্মরত ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।

তিনি জানান, গভীর রাতে পীরগঞ্জ থানার একদল পুলিশ সদস্য গ্রেফতারি পরোয়ানাভুক্ত  আসামি ধরতে সেনুয়া গ্রামে অভিযানে যান। সেখানে এক আসামিকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে তোলার সময় শহিদুল ইসলাম হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com