মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন শরীফুল আলম

আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০২:২৭:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০২:২৭:১০ অপরাহ্ন

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন কিশোরগঞ্জ-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মো. শরীফুল আলম।

 

মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শরিফুল আলমের এক ঘনিষ্ঠ সূত্র।

বিজ্ঞাপন
 

এছাড়া সকাল সাড়ে ১০টায় শরিফুল আলমের ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ প্রতিমন্ত্রী’ লেখা একটি পোস্ট দেওয়া হয়।

এদিকে আজ ১০টা ৪০ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে শরিফুল আলম শপথ নিয়েছেন। এরপর বিকেলে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে শরীফুল আলম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com