বেসরকারি উন্নয়ন সংস্থা “সওয়াব”এর উদ্যোগে  এক হাজার  শতাধিক রমাদান ফুড প্যাকেট বিতরণ

আপলোড সময় : ১৯-০২-২০২৬ ১২:১৮:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০২-২০২৬ ০২:১৩:১৭ অপরাহ্ন

 স্টাফ রিপোর্টার সজীব 

বাংলাদেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা “সওয়াব” (সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ) এর উদ্যোগে ও তুর্কী সংস্থার আর্থিক সহায়তায় আজ  ১৮ ফেব্রুয়ারী   বিজিপ্রেস স্কুল  তেজগাঁও শিল্প এলাকাতে রমাদান উপলক্ষ্যে এক হাজার   সাধারণ মানুষের মাঝে ফুড প্যাকেট  বিতরণ করা হয়েছে।

প্রতিটি ফুড প্যাকেটে ২১ কেজি সম ওজনের বিভিন্ন খাদ্যদ্রব্য রয়েছে।
মানবিক সংস্থা হিসেবে সওয়াব সমগ্র বাংলাদেশে বছর জুড়েই বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবামূলক কাজ করে থাকে  তারই ধারাবাহিকতায় এ বছর রমাদান উপলক্ষ্যে তুর্কী দাতা সংস্থা ও সওয়াব এর যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে ত্রিশ হাজার ফুড প্যাকেট ও এক লক্ষ ইফতার বিতরণ করা হবে।

বসিলা বিজিপ্রেস স্কুল মাঠে  রমাদান ফুড প্যাকেট বিতরণ এর কার্যক্রম শুরুর মাধ্যমে উক্ত ধারাবাহিকতা শুরু হয়েছে।  
উল্লেখ্য যে সওয়াব এর জেনারেল ম্যানেজার লোকমান হোসাইন এর পরিচালনায় রমাদান ফুড প্যাকেট বিতরণ কার্যক্রম শুরু হয,
উক্ত রমাদান ফুড প্যাকেট বিতরণ ,রমাদান ফুড প্যাকেট বিতরণ


অনুষ্ঠানে সভাপতি  হিসেবে উপস্থিত ছিলেন সওয়াব ও সওয়াব ফাউন্ডেশনেরর চেয়ারম্যান এস এম রাসেদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন,প্রধান অতিথি ছিলেন ঢাকা ১২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,উপস্থিত অতিথিবৃন্দ সওয়াব এর এই জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের  জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান। 


সওয়াব এর এই রমাদন ফুড প্যাকেট উপহার হিসেবে পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানান। তারা বলেন, সওয়াব নামক প্রতিষ্ঠানের দেওয়া এই ফুড প্যাকেট কিছুটা হলেও রমজানে তাদের স্বস্তি দিবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com