"এবার নওগাঁয় ১০০ টাকার জন্য মারামারি পুরুষ মহিলা সহ গুরুতর আহত ৭""

আপলোড সময় : ২১-০২-২০২৬ ১২:৪৪:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৬ ১২:৪৪:৫৩ অপরাহ্ন


মহাদেবপুর সদর হাসপাতাল থেকে (ভ্রাম্যমাণ প্রতিনিধি) মোঃ আকতার হোসেন।

গতকাল ২০ অক্টোবর শুক্রবার বিকেলে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ০৫ নং রাইগা ইউপির শেরপুর গ্রামের বর্তমান ইউপি সদস্য সবুজ আলীর পরিবারের লোকজনের সঙ্গে দোকানের বাকী ১০০ টাকার জন্য মারামারি সংগঠিত হয়।

দোকানী এ ব্যাপারে রাইগা পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করায় প্রতিপক্ষ ১৮/২০ জনের সশস্ত্র দলবল দেশীয় অস্ত্রশস্ত্রে সু-সজ্জিত হয়ে এসে অভিযোগকারী দোকানি ও তার পরিবার সহ প্রতিবেশী ৭ জনকে রামদা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

এতে কারো হাত কারো মাথা একজনের কান কেটে যায় এবং দুইজন মহিলা কে লোহার রড ও জি আই পাইপ দিয়ে এলোপাথাড়ি ভাবে আঘাত করে গুরুতর জখম করে। আহতদের এলাকাবাসী উদ্ধার করে মহাদেবপুর উপজেলা সদর হাসপাতালে ভর্তি করান।

ঘটনায় আহতরা সকলেই হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ভুক্তভোগীদের বসতবাড়ি গবাদি পশু ও হাঁস মুরগি নিধন সহ বাড়ি ঘরের কিছু অংশ ভাঙচুর করে ও খরের পালায় আগুন জ্বালানোর চেষ্টা করে বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে মহাদেবপুর থানার মামলার প্রস্তুতি চলছিল

 

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com