গণপূর্তের উপ-সহকারী প্রকৌশলী ওমর ফারুক দুর্নীতি অনিয়ম করে কোটিপতি

আপলোড সময় : ২২-০২-২০২৬ ০৩:৫৮:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৬ ০৩:৫৮:৪৩ পূর্বাহ্ন
নানান দূর্নীতি অনিয়মের অভিযোগের পরেও বহাল তবিয়তে আজিমপুর গণপূর্তের উপ বিভাগ-১ এর উপ-সহকারী প্রকৌশলী মো: ওমর ফারুক খোদ রাজধানীতেই গড়েছেন কোটি টাকার সম্পদ।

আজিমপুর গণপূর্তের উপ বিভাগ-১ এর উপ-সহকারী প্রকৌশলী মো: ওমর ফারুকে’র পশ্চিম ধানমন্ডি এলাকায় বাসা নং- ২৭২, ফ্ল্যাট নং-সি-৫ জাফরাবাদে একটি আলিশান ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে যার বাজার মূল্য কোটি টাকার উপরে।

একজন দশম গ্রেডের কর্মকর্তার জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী যদি ১৬০০০-৩৮৬৪০ টাকা হয় তাহলে কিভাবে তিনি এই আলীশান ফ্ল্যাট কিনলেন তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। একজন ১০ম গ্রেডের কর্মকর্তার যদি ধানমন্ডির মতো জায়গায় ফ্লাট কিনতে পারেন তাহলে উচ্চ পদস্থ কর্মকর্তারা কি করছেন তা এখন ভাবার বিষয়?

মো: ওমর ফারুকে’র আরও একটি রেকর্ড আছে ২০১৮ সাল থেকে ২০২১ সালের জুলাই এর মধ্যে তাকে ৫ বার বদলী করা হয়। পরে শেরেবাংলা নগর থেকে আজিমপুরে বদলীর পর অদ্যাবদি পর্যন্ত আছেন।

এ ব্যাপারে কথা বলতে আজিমপুর গণপূর্তের উপ-সহকারী প্রকৌশলী ওমর ফারুকের অফিসে গেলে তাকে অফিসে পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে এক কর্মচারী জানান, স্যার তো তার প্রয়োজন ছাড়া অফিসে আসেননা।

পরে মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমলে উপ-সহকারী প্রকৌশলী মো: ওমর ফারুক  এর রাজনৈতিক প্রভাবে সুবিধা গ্রহন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে অবস্থান ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং দুর্নীতি দমন কমিশনে(দুদক) অভিযোগ সংক্রান্ত বিস্তারিত নিয়ে হচ্ছে আগামী প্রতিবেদনে…..

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com