গণপূর্ত অধিদপ্তর ৪ নাম্বার সার্কেল ই/এম শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ তৈমুর আলমের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছে। বিগত সরকার আমলে তিনি দীর্ঘ বছর ঢাকায় দায়িত্ব পালনকালে একটি প্রভাব বলয় তৈরি করেন এবং সেই প্রভাব ব্যবহার করে নির্দিষ্ট ঠিকাদারের মাধ্যমে কাজ বন্টন করতেন।
আমাদের অনুসন্ধানে জানা যায় দরপত্র প্রক্রিয়ায় প্রভাব খাটিয়ে পছন্দের কয়েকটি প্রতিষ্ঠানের পক্ষে কাজ হতো। একই ঠিকাদার বারবার বড় অংকের কাজ পাওয়ায় দপ্তরেই প্রশ্ন উঠেছে কাজের ব্যয় বৃদ্ধি,অতিরিক্ত কাজ বিল পাস এবং চূড়ান্ত ধাপে অনিয়মে অভিযোগ রয়েছে। ঠিকাদারদের কাছ থেকে কমিশন নেওয়ার বিষয়টিও আলোচনা এসেছে। সবচেয়ে বেশি আলোচিত বিষয় তার আপন ছোট ভাই অংকুরকে ঘিরে। অভিযোগ রয়েছে অংকুর দীর্ঘদিন ধরে তার ভাইয়ের পদ ও প্রভাব ব্যবহার করে ঠিকাদারী কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিভিন্ন নির্বাহী প্রকৌশলীর কাছে প্রভাব খাটিয়ে বড় কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এতে স্বার্থের সংঘাতের প্রশ্নের সামনে এসেছে। আমাদের অনুসন্ধানে জানতে পারি ভাইয়ের নামে তিনি নিজেই এসব ঠিকাদারি করে আসছিলেন। সূত্র আরও জানায়,স্বেচ্ছাচার সরকারের আমলে তিনি ক্ষমতাসীনদের প্রভাব ব্যবহার করে ঢাকার গুরুত্বপূর্ণ ডিভিশনগুলোতে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বছরের পর বছর একই এলাকায় কর্মরত থেকে তিনি একটি শক্তির অবস্থান তৈরি করেন, যা পরবর্তীতে কাজ বন্টন ও প্রশাসনিক সিদ্ধান্ত প্রভাব ফেলেছে অভিযোগ উঠেছে। অভিযোগে যে খাদগুলোতে অনিয়মের কথা উঠে এসেছে তার মধ্যে রয়েছে দরপত্র শর্ত প্রভাবিত করা, নির্দিষ্ট ঠিকাদার কে সুবিধা দেওয়া প্রকল্প ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ানো, বিল অনুমোদনে অনিয়ম এবং পারিবারিক সদস্যদের মাধ্যমে পরোক্ষভাবে কাজ নিয়ন্ত্রণ। এ বিষয়ে ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধান চলছে আজ প্রথম পর্ব