আশা করি বউ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে : জোভান

আপলোড সময় : ২২-০২-২০২৬ ০৯:১৮:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৬ ০৯:১৮:৫৪ অপরাহ্ন



সম্প্রতি একটি পডকাস্টে নিজের প্রেমজীবন নিয়ে দেওয়া মন্তব্য ঘিরে আলোচনা তৈরি হলে ফেসবুকে ভিডিও বার্তায় এসে অনুতাপ ও দুঃখ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।

ওই পডকাস্টে অংশ নিয়ে জোভান জানান, তার একটি সম্পর্ক খুব অল্প সময়ের হলেও ভেঙে যাওয়ার পর মানসিকভাবে তিনি ভেঙে পড়েছিলেন। এমনকি মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদে ফেলেছিলেন বলেও মন্তব্য করেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

এরপর বুধবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় জোভান দাবি করেন, পডকাস্টে বলা কথাগুলো তার নিজের অনুভূতি থেকে আসেনি। তিনি বলেন, ‘রিসেন্টলি একটি সাক্ষাৎকারে আমি কিছু ভুল কথা বলেছি। যেগুলো মন থেকে বলা হয়নি। কথাগুলো স্ক্রিপ্টেড ছিল।’

ভিডিওতে জোভান আরও জানান, অনুষ্ঠানে তাকে যা বলা হয়েছিল, সেটাই তিনি বলে ফেলেছেন এবং এতে তিনি সীমা অতিক্রম করেছেন। তিনি বলেন ‘আমি সেদিন অনুষ্ঠানে একটু বেশি বলে ফেলেছি। এটা বলা আমার ঠিক হয়নি।’

নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে অভিনেতা আরও বলেন, ‘আমার অতটা বলা ঠিক হয়নি। বেশি বলায় আমি অনুতপ্ত এবং খুবই লজ্জিত— সমাজের কাছে এবং আমার স্ত্রীর কাছে। আশা করি, আমার বউ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে।’

ভিডিওতে মজার ছলে স্ত্রীর দিকে তাকিয়ে তিনি বলেন, ‘আর তো কিছু বলার নাই, সবই বলেছি।’ এ সময় দেখা যায়, জোভান হাতে একটি চিরকুট দেখে বক্তব্য দিচ্ছিলেন। পাশে তার স্ত্রী বসে ছিলেন এবং কথা বলার সময় ভুলে যাওয়ার বিষয়টি উঠে এলে দুজনই হেসে ওঠেন।

ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছে, এটি কনটেন্ট তৈরির উদ্দেশ্যেই বানানো। তবে মজার ছলে হলেও নেটিজেনদের একটি বড় অংশ বিষয়টিকে ইতিবাচকভাবে নেয়নি। অনেকেই মন্তব্য করছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে এমন নাটকীয়তা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার শামিল এবং এটি মোটেও গ্রহণযোগ্য নয়।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com