গণপূর্ত’র নির্বাহী প্রকৌশলী কায়সার কবিরের বিরুদ্ধে অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক)

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০২:১২:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০২:১২:৩৫ অপরাহ্ন




বিগত ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে নির্বাহী প্রকৌশলী মো.কায়সার কবিরের  দলীয় প্রভাবে সুবিধা গ্রহন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে অবস্থান ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিষয়ে

সূত্রমতে, গণপূর্ত অধিদপ্তরের অভ্যন্তরীণ প্রজ্ঞাপনে এলটিএম ( লিমিটেড টেন্ডার মেথড ) পদ্ধতির ব্যবহার নিশ্চিত করার নির্দেশ থাকলেও নির্বাহী প্রকৌশলী কায়সার কবির ওটিএম পদ্ধতিতে দরপত্র আহ্বান করেন। ১০৪৫৫২৫, ১০৪৫৫৩১, ১০৪৫৫৪৬, ১০৪৩৪৩৫, ১০৪৩৪৩৮, ১০৪৩৪৪৩ আইডি নং- সহ  এরকম  অন্তত ৪০ টির মতো দরপত্রে  অনিয়মের অভিযোগ উঠেছে ।

এইসব দরপত্র সরকারি বিধিমালা এড়িয়ে পছন্দের ঠিকাদারদের দিয়ে কাজ করিয়ে কমিশনভিত্তিক বাণিজ্য হয়েছে, যা গণপূর্ত নীতিমালা এবং সরকারি ক্রয় আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।

এছাড়া, জামালপুরে বদলি হয়ে স্থানীয় রাজনৈতিক নেতা মির্জা আজম এমপি ও তার ভাইয়ের ছত্রছায়ায় টেন্ডার সিন্ডিকেট পরিচালনা করেন। তিনি সকল নির্বাহী প্রকৌশলীর ই-জিপি (e-GP) সিস্টেমের পাসওয়ার্ড নিজ দখলে রেখে এককভাবে দরপত্র নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গণপূর্ত অধিদপ্তরের ঢাকা রক্ষণাবেক্ষণ  বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার কবির এর  বিরুদ্ধে ২০২৪-২৫ অর্থবছরে সরকারি নির্দেশনা  অনুসরন না করে সিন্ডিকেটভূক্ত পছন্দের ঠিকাদারদের কাজ  দিতে ধারাবাহিকভাবে ওটিএম ( ওপেন টেন্ডার মেথড  ) পদ্ধতিতে দরপত্র আহ্বানের অভিযোগ উঠেছে।  এই প্রক্রিয়ায় কোটি কোটি টাকার প্রকল্পে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে তিনি ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন।


অন্যদিকে  সাভার সার্কেলে সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে তৎকালীন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল কাদের চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন, যিনি পরবর্তীতে জিকে শামীম কাণ্ডে জড়িয়ে পদাবনতি পান-এমন অভিযোগও আছে   কায়সার কবিরের বিরুদ্ধে।


ঢাকায়  বদলি হয়ে   কায়সার কবির আজিমপুর, গুলশানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সাব-ডিভিশনে দায়িত্ব নিয়ে নতুন রূপে পুরাতন কর্ম প্রক্রিয়া শুরু  করেন।  তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী শহিদুল আলমের আত্মীয় হওয়ায় একাধিকবার শাস্তিমূলক ব্যবস্থা থেকে রেহাই পেয়েছেন বলে জনশ্রূতি রয়েছে।

অন্যদিকে , পাবনা জেলার একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিকের মাধ্যমে ঘুষ দিয়ে আজিমপুরে নিজ পছন্দমতো পোস্টিং নিশ্চিত করেছেন। একই পদ্ধতিতে তাঁর মিত্র ইলিয়াস আহমেদ এবং মাহাবুব নামের আরও দুই প্রকৌশলী ঢাকায় গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল হন বলে অভিযোগ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া অধিবাসি কায়সার কবির  সাবেক মন্ত্রী    ওবায়দুল মুক্তাদির ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী মুসার মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের বদলি ও পদায়ন বাণিজ্যে সক্রিয়ভাবে অংশ নেন। মুসার মাধ্যমে আন্তঃজেলা ভ্রমণ, নগদ লেনদেন ও রাজনৈতিক অনুষ্ঠানে অর্থায়নের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

উল্লেখিত অভিযোগের বিষয়ে বক্তব্য নেয়ার জন্যে  নির্বাহী প্রকৌশলী মো. কায়সার কবির   ও গণপূর্ত অধিদপ্তরের  প্রধান প্রকৌশলীর ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

 বিস্তারিত
ক্রমাগত………….. ‍১ম পর্ব 

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com