জেলা গণগ্রন্থাগার টাঙ্গাইল-এ ভাষা আন্দোলন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০১:৪৩:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০১:৪৩:৪৩ অপরাহ্ন


ভ্রাম্যমাণ প্রতিনিধি  : মোঃ জাকির খান 

" জ্ঞানেই মুক্তি আগামীর ভিত্তি " এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ভাষা আন্দোলন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ২৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১:৩০ মিনিটে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে ।

জেলা সরকারি গণগ্রন্থাগার, টাঙ্গাইল এর আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগার এর সিনিয়র লাইব্রেরিয়ান শামীম আরা সুবর্না । জেলা গণগ্রন্থাগারের কেয়ারটেকার শ্যামল চন্দ্র কর্মকার এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি টাঙ্গাইল জেলার কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন ।

এছাড়াও আলোচনায় অংশ গ্রহণ করেন " সময়ের সাহিত্য কন্ঠ " এর সম্পাদক কবি আজাদ কামাল , কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ এর সহকারী অধ্যাপক মোহাম্মদ জহির উদ্দিন । প্রধান আলোচক খন্দকার নিপুণ হোসাইন বলেন, " আমাদের সকলেরই উচিত বাংলা ভাষার প্রতি বিশেষ যত্ন নেওয়া । বাংলা ভাষার প্রতিটি শব্দের সঠিক ব্যবহার করতে হবে । 

পৃথিবীতে যে কয়েকটি ভাষা আছে তার মধ্যে বাংলা ভাষা অন্যতম । একসময় পৃথিবী থেকে হাতে গোনা কয়েকটি ভাষা বাদে সকল ভাষার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে । কিন্তু ইংরেজি, স্পেনিশ, ফরাসি, আরবি, হিন্দি এসব ভাষার সাথে বাংলা ভাষাও টিকে থাকবে ।

তাই আমাদের বাংলা ভাষার গুরুত্ব বুঝতে হবে এবং এই ভাষাকে ভালোবাসতে হবে  "। কবি আজাদ কামাল বলেন, " একটি ভাষা একটি জাতির অস্তিত্বকে ঐতিহ্যকে সংরক্ষণ করে থাকে । আমাদের বাংলা ভাষাও অনুরূপ ।

এই ভাষার একটি ঐতিহ্য আছে একটি জাতিসত্বা আছে একটি ইতিহাস রয়েছে  । যাদের রক্তের বিনিময়ে আমার বাংলা ভাষাকে রক্ষা করতে পেরেছি তাদের রুহের মাগফেরাত কামনা করছি " ।

সভাপতির বক্তব্যে শামীম আরা সুবর্না বলেন, " ভাষা আন্দোলনের যে চেতনা কেবল ভাষার মর্যাদা রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি ছিলো আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, গনতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম । আসুন আমরা এই মহান শহিদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে সর্বস্তরে বাংলা ভাষার সঠিক চর্চা নিশ্চিত করি " ।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com