​বিশ্বকাপের মাঝপথেই বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল দক্ষিণ আফ্রিকা

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ১২:১৫:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ১২:১৫:৩৯ অপরাহ্ন

২০২৬ সালের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ। নিজেদের হোম সিরিজের ২০২৬-২৭ মৌসুমের জন্য সব সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। সেখানে বাংলাদেশ সিরিজের সূচিও প্রকাশ করা হয়েছে। ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। সিরিজের শুরুটা হবে টেস্ট দিয়ে। জোহানেসবার্গ এবং সেঞ্চুরিয়নে মাঠে গড়াবে সিরিজের দুই টেস্ট, যথাক্রমে ১৫ এবং ২৩ নভেম্বর।

এরপর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। ১, ৪ এবং ৭ ডিসেম্বর আয়োজিত হবে সিরিজের তিন ওয়ানডে, ভেন্যু যথাক্রমে ইস্ট লন্ডন, গকেবেরহা এবং কেপটাউন।

সর্বশেষ মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। ১০, ১২ এবং ১৩ ডিসেম্বর সিরিজের তিন টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে কিম্বার্লি, বেনোনি এবং সেঞ্চুরিয়নে।

এর আগে ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে স্মরণীয় এক জয় তুলে নিয়েছিল বাংলাদেশ দল।

বিশ্বকাপের মাঝপথেই বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল দক্ষিণ আফ্রিকা
বিশ্বকাপের আগেই ফুটবলের গুরুত্বপূর্ণ ৪ ম্যাচ স্থগিত
একনজরে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি :

১৫-১৯ নভেম্বর, ১ম টেস্ট, জোহানেসবার্গ

২৩-২৭ নভেম্বর, ২য় টেস্ট, সেঞ্চুরিয়ন

১ ডিসেম্বর, ১ম ওয়ানডে, ইস্ট লন্ডন

৪ ডিসেম্বর, ২য় ওয়ানডে, গকেবেরহা

৭ ডিসেম্বর, ৩য় ওয়ানডে, কেপটাউন

১০ ডিসেম্বর, ১ম টি-টোয়েন্টি, কিম্বার্লি

১২ ডিসেম্বর, ২য় টি-টোয়েন্টি, বেনোনি

১৩ ডিসেম্বর, ৩য় টি-টোয়েন্টি, সেঞ্চুরিয়ন

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com