বিশ্বকাপের আগেই ফুটবলের গুরুত্বপূর্ণ ৪ ম্যাচ স্থগিত

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ১২:৩০:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ১২:৩০:৫৯ অপরাহ্ন

মেক্সিকোর শক্তিশালী এক মাদক কার্টেলের প্রধান সেনা অভিযানে নিহত হওয়ার পর দেশটির চারটি গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে। বিশ্বকাপ ২০২৬–এর আয়োজক শহর গুয়াদালাহারার কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার পুরুষদের শীর্ষ লিগের কেরেতারো বনাম হুয়ারেজ এবং নারীদের লিগের চিভাস বনাম আমেরিকা ম্যাচ স্থগিত করা হয়েছে। পাশাপাশি দ্বিতীয় বিভাগের আরও দুটি ম্যাচ বাতিল করা হয়েছে।

মেক্সিকান ফুটবল ফেডারেশন জানিয়েছে, বুধবার কেরেতারোর কোরেগিদোরা স্টেডিয়ামে নির্ধারিত মেক্সিকো ও আইসল্যান্ডের আন্তর্জাতিক প্রীতি ম্যাচও বাতিল করা হয়েছে।

বিশ্বকাপের আগেই ফুটবলের গুরুত্বপূর্ণ ৪ ম্যাচ স্থগিত
রোনালদোকে ‘সর্বকালের সেরা’ বলে যুক্তরাষ্ট্রে ডাকলেন ট্রাম্প
মেক্সিকোর সেনাবাহিনী জানিয়েছে, এল মেনচো নামে পরিচিত নেমেসিও রুবেন ওসেগুয়েরা কারভেন্টাস এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের প্রধান নিহত হয়েছেন। তাকে জালিস্কোর তাপালপা এলাকায় আহত অবস্থায় আটক করা হয়। পরে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়ার পথে তিনি মারা যান। তার মৃত্যুর পর কার্টেল সদস্যরা প্রায় এক ডজন অঙ্গরাজ্যে গাড়ি পুড়িয়ে সড়ক অবরোধ করে।

জালিস্কোর রাজধানী গুয়াদালাজারায় আগামী জুনে ফিফা ওয়াল্ড কাপ-২০২৬০এর চারটি ম্যাচ আয়োজনের সূচিতে রয়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার দুটি ম্যাচও আছে। টুর্নামেন্টের আয়োজক দেশ মেক্সিকো ছাড়াও স্পেন, উরুগুয়ে ও কলম্বিয়া এই ভেন্যুতে খেলবে। ম্যাচগুলো আক্রোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জালিস্কো কার্টেলকে মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী অপরাধচক্র হিসেবে বিবেচনা করা হয়। প্রায় ১৯ হাজার সদস্যের এই সংগঠনটি দেশের ৩২টি অঙ্গরাজ্যের মধ্যে ২১টিতে কার্যক্রম পরিচালনা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সংগঠনটিকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছিল।

এদিকে, গেরেরো অঙ্গরাজ্যের আকাপুলকোতে জিএনপি এরেনায় সোমবার থেকে শুরু হচ্ছে এটিপি টেনিস টুর্নামেন্ট মেক্সিকান ওপেন। আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্ট স্বাভাবিকভাবেই চলবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com