নওগাঁর নিতপুরে উদ্ধার হল ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি"" নওগাঁর নিতপুরের শীতলি থেকে (ভ্রাম্যমান

আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০৫:৩২:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০৫:৩২:১৩ অপরাহ্ন
" প্রতিনিধি) মোঃ আকতার হোসেন। গত ২৫/০২/২০২৬ বুধবার দিবাগত রাত সাড়ে দশটার সময় গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা পুলিশ জানতে পারে যে, পোরশা থানার ১ নং নিতপুর ইউপির শীতলি গ্রামের রহমতের বাড়ির পশ্চিম পাশের পারিবারিক কবরস্থানের ভেতরে একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি পড়ে আছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পোরশা থানা পুলিশ নওগাঁ পুলিশ সুপার কে অবহিত করলে পুলিশ সুপার পোরশা থানার অফিসার ইনচার্জ কে মূল্যবান মূর্তিটি সরকারি বিধি মোতাবেক উদ্ধার করার নির্দেশনা প্রদান করেন। অতঃপর পোরশা থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় টিম নিয়ে রাত্রি ১১ টার সময় উক্ত কবরস্থানের মাঝামাঝি আম গাছের নিচে হিন্দু ধর্মীয় দেবতার মূর্তিটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। মূল্যবান ওই মূর্তিটির উচ্চতা ৫৬ ইঞ্চি এবং ওজন ১৩৭ কেজি প্রায়। মূর্তিটি উপস্থিত জনতার সম্মুখে জব্দ করা হয় । উদ্ধারকৃত মূর্তিটি হাজার বছর পূর্বের এবং মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটি পোরশা থানা পুলিশ হেফাজতে সংরক্ষিত রয়েছে এবং মূর্তি সংক্রান্ত ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com