​কেউ দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা, চাকরিও চলে যাবে: আইনমন্ত্রী

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০১:২৩:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০১:২৩:৩৭ অপরাহ্ন




আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, কেউ যদি দুর্নীতির আশ্রয় নেয়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যক্তির চাকরি চলে যাবে এবং তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা হবে।

ঝিনাইদহে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দুর্নীতির ব্যাপারে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

তিনি বলেন, ‘মাদক মাদকের ব্যাপারে জিরো টলারেন্স সন্ত্রাস রাজনৈতিক দুর্বৃত্তায়ন সামাজিক হানাহানি মারামারি সব কিছু নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে আমরা নির্দেশ দিয়েছিলাম কারণ গুটি কয়েক এ ধরনের মিসক্রিয়েন্টের কারণে সরকারের সব ভালো কাজের ভাবমূর্তি নষ্ট হতে পারে না বিএনপি গভমেন্ট ফর্ম করার পরে বিভিন্ন মহল থেকে তারা হাসিবাদের সঙ্গে যুক্তদের মুক্ত করার জন্য এবং তাদের পক্ষে কথা বলার জন্য একটা মহল সোচ্চার রয়েছে। এই সম্পর্কে সরকারের অবস্থানে সরকার জনমতগুলোকে দেখছেন এবং সরকার আইনসংগতভাবে ফাসিসদের বিচার করতে বদ্ধপরি।

আইনমন্ত্রী বলেন, ‘আমরা এটা প্রথম দিনই বলেছি। বাংলাদেশের রক্তের সিঁড়িবে ফাসিসদের পতন ঘটানো হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় মহাসড়কে উঠেছে। সুতরাং আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের সরকার বদ্ধপরিকর এবং সে পথ ধরে আমরা হেরে যাব। এটাও ইন্টারনাল ডেভেলপমেন্টের ব্যাপার। আমার বার্তা এ ধরনের অপরাধ যেই করে থাকুক এবং তাদের যদি কেউ শেল্টার দিতে আসে তাদেরসহ শিকড় উপড়ে ফোলা হয়।’

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com