জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত থেকে ৫০ ভরি স্বর্ণ উদ্ধার, চোরাকারবারি আটক

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৯:৪৬:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৯:৪৬:৩০ অপরাহ্ন
মো: মিশিকুল মন্ডল জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উছনা সীমান্ত এলাকা থেকে ৫০ ভরি ৬ আনা ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধারসহ মতিয়ার রহমান মিন্টু (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা। শনিবার সকালে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের হাটখোলা বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২৮১/১৫ থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উছনা এলাকায় অভিযান চালায়। এ সময় বাইসাইকেলে থাকা মিন্টুকে সন্দেহ হলে তল্লাশি করে সিটের নিচে কসটেপে মোড়ানো প্যাকেট থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com