​আইসিসির মাসসেরা হলেন বাংলাদেশের সোবহানা

আপলোড সময় : ০১-০৩-২০২৬ ১২:৩১:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৬ ১২:৩১:০৯ অপরাহ্ন


গত মাসে গ্লোবাল কোয়ালিফায়ারে প্রথম ছয় ম্যাচে সোবহানা ৪৫.৮০৮ গড় ও ১৪৫.৮৪৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেছিলেন। বাংলাদেশের অপরাজিত থাকার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ২০২৩ সালের নভেম্বরে নাহিদা আক্তার প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতেছিলেন। এবার তার সঙ্গে যুক্ত হলেন সোবহানা।

থাইল্যান্ডের বিপক্ষে ৩৯ রানে জিতে বাংলাদেশ জুন-জুলাইয়ের বিশ্বকাপ নিশ্চিত করে। ওই ম্যাচে সোবহানা টুর্নামেন্টে নিজের সেরা ৫৯ রান করেন এবং ম্যাচসেরা হন। পরে স্কটল্যান্ডের বিপক্ষে ৪৭ রানের ইনিংস খেলেন তিনি।

এদিকে পুরুষ ক্যাটাগরিতে জানুয়ারির সেরা খেলোয়াড় হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল। ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ জয়ে টানা দুটি সেঞ্চুরি করেছিলেন তিনি।

ব্ল্যাক ক্যাপ তারকা ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব ও ইংল্যান্ড তারকা ব্যাটার জো রুটকে হারিয়েছেন। জানুয়ারিতে ভারতে অনুষ্ঠিত সিরিজে নিউজিল্যান্ড ০-১ ব্যবধানে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়িয়ে ২-১ এ জেতে। দ্বিতীয় ম্যাচে মিচেল ১৩১ রান করেন। পরের ওয়ানেডতে করেন ১৩৭ রান। ১৭৬ গড়ে ৩৫২ রান করে সিরিজের সেরার পুরস্কার জেতেন মিচেল। দারুণ পারফরম্যান্স করে ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও দখল করেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com