​ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় যাত্রীরা

আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০২:৩৬:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০২:৩৬:১৮ অপরাহ্ন




ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার থেকে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত এসব ফ্লাইট বাতিল হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এই তথ্য নিশ্চিত করেন।



ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধসহ উদ্ভূত নিরাপত্তা-ঝুঁকির কারণে এসব ফ্লাইট বাতিল করা হয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে অনিশ্চয়তায় ভুগছেন।

বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার প্রেক্ষাপটে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বাতিল হওয়া দুটি ফ্লাইটটি বিকেলে যাবে: বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, গতকাল ঢাকা থেকে মদিনাগামী যে ফ্লাইটটি (বিজি ৩৩৭) বাতিল হয়েছিল, সেটি আজ বিকেল ৪টায় যাত্রা করবে। এছাড়া গতকাল ঢাকা থেকে জেদ্দাগামী যে ফ্লাইট (বিজি ৩৩৫) বাতিল হয়েছিল, সেটি আজ সন্ধ্যা ৭টায় যাত্রা করবে। যাত্রীদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

রিয়াদ, জেদ্দা, মাস্কাটের ফ্লাইট ছাড়বে: এদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ থেকে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা এবং ওমানের মাস্কাটে এই উড়োজাহাজ সংস্থার ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সূচির ৪ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হতে অনুরোধ জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবী, শারজাহ এবং কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। আরব আমিরাত ও কাতারে ফ্লাইট চলাচল উপযোগী হওয়া মাত্রই যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা হবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com