​পাকিস্তানকে বিদায় করে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে তুলল শ্রীলঙ্কা

আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০৩:১৭:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০৩:১৭:৩৩ অপরাহ্ন

পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ এখনও চলছে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে নিউজিল্যান্ডের। অন্যদিকে, বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের।

পাল্লেকেলে স্টেডিয়ামে আজ যে দলই জিতুক, পাকিস্তান-শ্রীলঙ্কার উভয়েরই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল।

শেষ চারে যেতে পাকিস্তানকে অন্তত ৬৫ রানে জিততে হতো। সেটা করতে শ্রীলঙ্কাকে আটকে রাখতে হতো ১৪৭ রানের মধ্যে। ১৬তম ওভারের পঞ্চম বলে শানাকার সিঙ্গেলে শ্রীলঙ্কা ১৪৮ রানে পৌঁছাতেই পাকিস্তানের সেমির আশা শেষ। এর আগে সুপার এইটে টানা দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কারও।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com