​জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদকে চিঠি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৩:১৭:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৩:১৭:৫৭ অপরাহ্ন




জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে চিঠি পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। চিঠিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানান তিনি। পাশাপাশি এ হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেন তিনি।

চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য জাতিসংঘ সনদে উল্লিখিত বিধি অনুযায়ী দায়িত্ব পালন করতে জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদকে গভীরভাবে আহ্বান জানাচ্ছে ইরান। দেশটি চায় ওই নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরইল সরকারের পূর্ণ জবাবদিহি নিশ্চিত করার জন্য জাতিসংঘ অবিলম্বে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নিক।


সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com