মোঃ জাকির খান টাঙ্গাইল জেলা স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কেন্দুয়া বাজারে আজ ০২/০৩/২০২৬ ইং তারিখে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে ।
জানা যায় অদ্য কেন্দুয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ দন্ডবিধি ১৮৬০ এ ১০০০/- ( এক হাজার টাকা ) জরিমানা করা হয়েছে এবং সতর্ক করে দেয়া হয়েছে । এ মোবাইল কোর্ট পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সায়েম ইমরান, সার্বিক সহযোগিতা করেন ধনবাড়ী থানার চৌকস পুলিশ সদস্য বৃন্দ, এ ব্যাপারে "ধনবাড়ী সংবাদকে" ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান বলেন
এই পবিত্র রমজান মাসে বা কোন সময়ই ধনবাড়ী উপজেলার জনগণ যেন অতিরিক্ত মূল্যে কোন পণ্য ক্রয় না করে, এবং কোন ব্যবসায়ী পচা বাসি নষ্ট অথবা কোন গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত দাম যেন না নেয় সেই লক্ষ্যে সরকারি নির্দেশনা মোতাবেক আমরা এই অভিযান অব্যাহত রাখবো, আপনাদের সকলের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি