ঠাকুরগাঁওয়ে অসহায় দরিদ্রদের মাঝে ছাগল ও টিউবল বিতরণ

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৬:৫৫:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৬:৫৫:৫২ অপরাহ্ন
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা :প্রতিনিধঃ ঠাকুরগাঁওয়ে দেলাওয়ার হোসেনের উদ্যোগে অসহায় মানুষদের মাঝে গবাদিপশু ও টিউবল বিতরণ করা হয়েছে। জেলা জামায়াতের কার্যালয়ের সামনে ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় মানুষদের মাঝে ৩৬ টি গবাদি পশু ছাগল ও ৭ টিউবয়েল বিতরণ করা হয়। জামায়াতের ঠাকুরগাঁও জেলা শাখার সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন। এ সময়ে দেলাওয়ার হোসেন বলেন, মানুষগুলো যেন ঠিকমতো থাকতে পারে ঠিকমতো চলতে পারে সেই দিকটি খেয়াল রেখে ঠাকুরগাঁও সদর উপজেলা বাসির পাশে আগেও যেমন ছিলাম এখনো ঠিক তেমনি আছি। আমরা সকল ধর্মের মানুষেরা একে অপরের পাশে থাকবো। আমাদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না। কে কি বলছে বলে যাক আমরা কখনো হিংসার রাজনীতি করতে চাই না। আমরা জনগণের পাশে থেকে সব সময় সহযোগিতা করেই যাব। সেখানে আরো উপস্থিত ছিলেন জামায়াতের জেলা, সদর উপজেলা, ইউনিয়নের নেতাকর্মীরা। রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ০১৭৪০৮৬১০৮০

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com