​মধ্যপ্রাচ্যে উত্তেজনা, শাহ আমানতে ৩৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ১২:৪৬:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ১২:৪৬:৫৮ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, শাহ আমানতে ৩৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল



মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড বন্ধ থাকায় এ পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দর থেকে ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি অ্যারাইভাল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রাচ্যগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ডিপারচার ফ্লাইট ও একটি অ্যারাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে।

এয়ার অ্যারাবিয়ার মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপারচার ফ্লাইট ও দুটি অ্যারাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে।


এদিকে মাস্কাট থেকে আসা সালামএয়ারের ফ্লাইট ওভি-৪০১ আজ সকাল ৮টায় বিমানবন্দরে অবতরণ করে। পরে যাত্রী নিয়ে ওভি-৪০২ ফ্লাইটে সকাল সোয়া ৯টায় মাস্কাটের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করে।

একইভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মদিনা থেকে আসা বিজি-১৩৮ ফ্লাইটটি আজ সকাল পৌনে ৯টায় বিমানবন্দরে অবতরণ করে এবং সাড়ে ৯টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।


চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এসব তথ্য জানিয়ে বলেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ সকাল পর্যন্ত বাতিল হওয়া ৭টি ফ্লাইটসহ চট্টগ্রাম বিমানবন্দরে মোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com