​সেমির ম্যাচ অফিসিয়ালদের তালিকায় কোনো বাংলাদেশিকে রাখেনি আইসিসি

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ১২:৫৪:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ১২:৫৪:০০ অপরাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের চার দল নিশ্চিত হয়েছে আগেই, চূড়ান্ত হয়েছে তাদের লাইনআপও। এবার সেমিফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি, তাতে জায়গা হয়নি বাংলাদেশি কারোর।

এবারের বিশ্বকাপে অংশ নিয়েছিল ২০ দল। সেখান থেকে গ্রুপ পর্ব ও সুপার এইট পর্ব পেরিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে চার দল— ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারত। গ্রুপ পর্বে ও সুপার এইটে দায়িত্ব পালন করেছেন দুই বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল। তবে সেমিফাইনালে কোনো দায়িত্ব পাননি তারা।

আগামী ৪ মার্চ প্রথম সেমিফাইনালে কলকাতার ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে রিচার্ড ইলিংওর্থ ও অ্যালেক্স ওয়ার্ফকে। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকছেন নিতিনি মেনন। ম্যাচে চতুর্থ আম্পায়ার রড টাকার ও ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জাভাগাল শ্রীনাথ।

আগামী ৫ মার্চ মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন ক্রিস গ্যাফনি ও আলাউদ্দিন পালেকার। ম্যাচের তৃতীয় আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন পল রেইফেল এবং ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।


যুদ্ধের মধ্যেও মাঠে নেমে হৃদয় জয় করল ইরান
আগামী ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের ফাইনাল। এই ম্যাচের অফিসিয়ালদের তালিকা অবশ্য এখনো প্রকাশ করেনি আইসিসি।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com