​হঠাৎ ঢামেক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দিলেন কড়া হুঁশিয়ারি

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০১:০১:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০১:০১:৪৬ অপরাহ্ন




আকস্মিক পরিদর্শনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে কোনো ঘোষণা ছাড়া পরিদর্শনে গিয়ে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় মন্ত্রী ঢামেক হাসপাতালের অব্যবস্থাপনা দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হাসপাতালের সক্ষমতার তুলনায় রোগীর চাপ অনেক বেশি, যা সেবার মান বজায় রাখতে চ্যালেঞ্জ তৈরি করছে। রোগীর তুলনায় এখানে সুযোগ-সুবিধা ও ফ্যাসিলিটি অপ্রতুল। পর্যাপ্ত ডাক্তার, নার্স ও স্টাফের ঘাটতি আমরা অনুভব করছি। তিনি আরও জানান, আগের তুলনায় হাসপাতালের ভেতরে তেলাপোকার উপদ্রব কমলেও রোগীরা এখনো প্রয়োজনীয় সব ওষুধ পাচ্ছেন না। এছাড়া অ্যানেস্থেশিয়া ডাক্তারের স্বল্পতা এবং অপারেশন থিয়েটারগুলোর আধুনিকায়নের প্রয়োজনীয়তার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।


স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে হাসপাতাল পরিচালককে কঠোর নির্দেশ দেন। মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, নিম্নমানের কাজ হলে সংশ্লিষ্টদের বেতন থেকে কর্তন করা হবে। সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার একটি বড় পরিকল্পনা (বিগ প্ল্যান) নিয়ে কাজ করছে বলেও তিনি জানান।

দালালচক্র দমনে কঠোর হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না। রোগীদের কাছ থেকে ট্রলি ভাড়া বা অন্য কোনোভাবে অবৈধভাবে টাকা নেওয়ার সুযোগ থাকবে না। দালালমুক্ত হাসপাতাল নিশ্চিত করতে তিনি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন এবং কঠোর হস্তে দমন করার প্রতিশ্রুতি দেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com