দেশের বাজারে টানা ছয় দফা বাড়ার পর স্বর্ণের দাম কমেছে

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০১:১৭:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০১:১৭:২১ অপরাহ্ন



দেশের বাজারে টানা ছয় দফা বাড়ার পর স্বর্ণের দাম কমেছে অবশেষে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণে প্রতি ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে দুই লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজারে উত্তেজনার মধ্যেই বুধবার (৪ মার্চ) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই খবর দিলো। সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।


নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ ৫৬ হাজার ২৪ টাকায়, ১৮ ক্যারেটের ভরি দুই লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতনী পদ্ধতির প্রতি ভরির দাম এক লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।

স্বর্ণের পাশাপাশি কমেছে রূপার দাম-ও। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা ছয় হাজার ৫৩১, ২১ ক্যারেট ছয় হাজার ২৪০, ১৮ ক্যারেট পাঁচ হাজার ৩৬৫ এবং সনাতনী পদ্ধতির প্রতি ভরি চার হাজার ২৪ টাকায় বিক্রি হচ্ছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com