​ফেসবুক থেকে কত আয় করেন, জানালেন হাসনাত

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০১:৪৫:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০১:৪৫:০১ অপরাহ্ন
 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়কের ফেসবুকেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তার পেজের ফলোয়ার ৪ দশমিক ৯ মিলিয়ন বা ৪৯ লাখের বেশি মানুষ।

নিজের ভেরিফায়েড পেজে নিয়মিত বিভিন্ন ধরনের পোস্ট, ছবি, ভিডিও এবং নিজের মতামত তুলে ধরেন হাসনাত। সেখান থেকে মোটা অংকের অর্থও আয় করেন তিনি। এর একটি হিসাবও দিয়েছেন এনসিপির এ নেতা।


হাসনাত জানান, একটি ভিডিও ১৭ মিলিয়ন ভিউ হয়েছে, এটা থেকে ৪০ ডলার পেয়েছেন তিনি। আর সর্বশেষ দুইদিনে এসেছে ১২০ ডলার। আর আগের মাসে ৩ হাজার ৩৯৯ ডলার পেয়েছেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ লাখ ১৫ হাজার টাকা।


সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com