​মার্কিন ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালালো আইআরজিসি

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৪:০৩:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৪:০৩:০৯ অপরাহ্ন


চলমান উত্তেজনার মধ্যেই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নৌবাহিনী ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে একটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করেছে বলে জানিয়েছে।

আজ বুধবার (৪ মার্চ) ভোরে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানায়, অপারেশন ট্রু প্রমিস ৪–এর ধারাবাহিকতায় ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত সম্পদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে ভারত মহাসাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ার একটি আমেরিকান ট্যাঙ্কার জাহাজ থেকে জ্বালানি গ্রহণের সময় আইআরজিসি নৌবাহিনীর কাদর-৩৬০ ও তালাইয়েহ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

গোয়েন্দা সূত্রের বরাতে দাবি করা হয়েছে, হামলার পর দুটি জাহাজের ডেকে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখান থেকে ঘন ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে।

অপারেশন ট্রু প্রমিস ৪ ইরানের বিরুদ্ধে জায়নিস্ট শাসন ও যুক্তরাষ্ট্রের চলমান আগ্রাসনের জবাবে ইরানি সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া বলে উল্লেখ করা হয়েছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com