ভাই-বোনের মধ্যে জমি জমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে সাপাহার থানা এলাকায় মারামারির ঘটনায় নিহত ১ গ্রেফতার ৫ ""

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৬:২২:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৬:২২:৪৯ অপরাহ্ন
" নওগাঁর সাপাহার থেকে (ভ্রাম্যমান প্রতিনিধি) মোঃ আকতার হোসেন। ০৩/০৩/২০২৬ জেলার সাপাহার থানাধীন গোয়ালা ইউনিয়নের লক্ষীতলা গ্রামে রাত অনুমান ০৮ ঘটিকার দিকে শহিদুল ইসলাম(৪৭), পিতা-মৃত আমির আলী, সাং-গোয়ালা খরিবোন, থানা-সাপাহার-কে জায়গাজমি নিয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন পূর্বপরিকল্পিতভাবে লাঠি, রড সহ ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর জখম করে। গুরুতর আহত শহিদুল ইসলাম-কে চিকিৎসার জন্য প্রথমে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ০২ ঘটিকার দিকে মৃত্যুবরণ করে। এ ব্যাপারে শহিদুলের মা মোসা: বৈইফুল খাতুন বাদী হয়ে সাপাহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সুপারের নির্দেশে ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই সাপাহার থানা পুলিশ দ্রুততম সময়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত ০৫ জন আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা ১) মো: মতিবুর ইসলাম(৫৫), পিতা-মৃত ইয়াহিয়া, ২) মো: রফিকুল ইসলাম(৭০), পিতা-মৃত নজর আলী মন্ডল, ৩) মো: আল মামুন(২০), পিতা মো: মতিবুর ইসলাম, সর্ব সাং- গোয়ালা মাসনাতলা এবং ৪)মো: আব্দুর রায়হান(২০), পিতা মো: মজিবর রহমান, সাং-গোয়ালা, খরিবনা, থানা-সাপাহার। ৫) মোঃ শফিকুল ইসলাম। অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com