রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ১০০ গ্রাম গাঁজাসহ মোছা: ফাতেমা বেগম কে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) দুপুরে রুহিয়া থানার মাধবপুর (শিমুলতলী) গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হলে তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা