​ধনবাড়ীতে রাস্তা ও পয়: নিষ্কাশন দাবিতে মানববন্ধন...

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০১:১৮:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০১:১৮:৩৯ অপরাহ্ন
..

মোঃ জাকির খান টাঙ্গাইল জেলা স্টাফ রিপোর্টার 

টাঙ্গাইলের ধনবাড়ী পৌর এলাকার ২নং  ওয়ার্ডের নিজবর্ণী, সওদাগর পাড়া, কলেজিয়েট স্কুল পাড়া, আল নূর মাদ্রাসা, হর্টিকালচার পাড়া, হাজীবাড়ি, ফকির বাড়ি আবাসিক বাসা বাড়ির এবং গরুহাটির চারপাশের  বসবাসরত প্রায় দুই হাজার পরিবারের যাদের পয়: নিষ্কাশনের এবং যাতায়াতের কোন রাস্তা না থাকায় দীর্ঘদিন যাবত চরম দুর্ভোগে তারা ভুগতেছে ।

, এ বিষয়টি নিয়ে তারা বিভিন্ন মহলে দৌড়াদৌড়ি করেও কোন সুফল না পেয়ে আজ ৫ মার্চ ২০২৫ ইং তারিখে সকাল ১১ ঘটিকায় এই সকল গ্রামবাসী একত্র হয়ে একটি মানববন্ধন করেন ।

উল্লেখ্য এই জায়গাটি ধনবাড়ী সরকারি কলেজের, এ বিষয়টি ধনবাড়ী পৌরসভার প্রশাসকের কাছে উক্ত কয়েকটি গ্রামবাসী পক্ষ থেকে একটি আবেদন দিয়েছেন ।

ঢাকা জামালপুর মহাসড়ক থেকে গরুহাট পর্যন্ত আশেপাশের জায়গার মালিকরা তাদের জায়গা থেকে পাঁচ ফিট জায়গা দিয়েছেন শুধু ধনবাড়ী সরকারি কলেজের জায়গাটির কারণে এই প্রতিবন্ধকতা রয়েছে । ধনবাড়ী সরকারি কলেজের পক্ষ থেকে এ জায়গাটি দিলে সকল সমস্যার সমাধান ঘটে ।  এই গ্রামবাসীর দাবি অনতিবিলম্বে রাস্তা ও পয়:নিষ্কাশনের ব্যবস্থা করে এই দুর্ভোগ থেকে মুক্তি কামনা করেছেন এই ভুক্তভোগী এলাকার গ্রামবাসীরা

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com