​মধ্যপ্রাচ্যে উত্তেজনা, চট্টগ্রাম বিমানবন্দর থেকে মোট ৫০ ফ্লাইট বাতিল

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০১:৪৪:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০১:৪৪:১৪ অপরাহ্ন


ধ্যপ্রাচ্যে উত্তেজনায় দুবাই, আবুধাবি ও শারজাহ-এর এয়ারফিল্ড বন্ধ থাকায় এ পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দর থেকে আরও ৪টিসহ মোট ৫০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে বাতিল হওয়া আন্তর্জাতিক এ্যারাইভাল ফ্লাইটের মধ্যে রয়েছে- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা ২টি এ্যারাইভাল ফ্লাইট এবং এয়ার অ্যারাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসা ২টি এ্যারাইভাল ফ্লাইট।


জানা যায়, আজকের চলমান আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট OV-401 কুয়াশাজনিত কারণে ডাইভার্ট হয়ে ঢাকায় ফিরে যায়। পরে ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১০টা ৫৫ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এরপর উক্ত এয়ারক্রাফটটি পুনরায় যাত্রী নিয়ে OV-402 ফ্লাইটের মাধ্যমে মাস্কাটের উদ্দেশ্যে সকাল ১১টা ৫৫ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দর থেকে রওনা দেয়।

চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এসব তথ্য জানিয়ে বলেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজকের ৪টি বাতিল হওয়া ফ্লাইটসহ চট্টগ্রাম বিমানবন্দর থেকে মোট ৫০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com