মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি)
গতকাল ০৪ মার্চ ২০২৬ তারিখ ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নে মেসার্স তৃপ্তি বেকারিতে পবিত্র রমজান মাস উপলক্ষে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বাজার মনিটরিং কাযর্ক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি), ডিমলা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির ।
কারখানায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন এর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় সতর্কতামূলকভাবে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কারখানায় স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসন ডিমলা কর্তৃক বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।