​এমপিও শিক্ষকদের ১০ শতাংশ উৎসব ভাতার প্রস্তাব শিক্ষামন্ত্রীর অনুমোদন

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৩:৩২:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৩:৩২:১৬ অপরাহ্ন


মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, উৎসব ভাতা ১০ শতাংশ বাড়াতে সরকারের অতিরিক্ত ২০০ কোটি টাকার বেশি ব্যয় হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। বাজেট ও আর্থিক সক্ষমতা বিবেচনায় রেখে প্রস্তাবটি পর্যায়ক্রমে বাস্তবায়নের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।


এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ১০ শতাংশ উৎসব ভাতার প্রস্তাব অনুমোদন দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এই প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে আজ বৃহস্পতিবার অথবা আগামী রোববার। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রধানমন্ত্রী অনুমোদন দিলে এ ঈদ থেকেই বাড়বে শিক্ষকদের উৎসব ভাতা।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন


এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবির প্রেক্ষিতে উৎসব ভাতা আরো ১০ শতাংশ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়। বর্তমানে মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা দেয়া হলেও প্রস্তাব অনুযায়ী এর সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ যুক্ত হচ্ছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে উৎসব ভাতা বেড়ে দাঁড়াবে ৬০ শতাংশে।

জানা গেছে, মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, উৎসব ভাতা ১০ শতাংশ বাড়াতে সরকারের অতিরিক্ত ২০০ কোটি টাকার বেশি ব্যয় হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। বাজেট ও আর্থিক সক্ষমতা বিবেচনায় রেখে প্রস্তাবটি পর্যায়ক্রমে বাস্তবায়নের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন শতভাগ উৎসব ভাতা দাবি জানিয়ে আসছিলেন। এর প্রেক্ষিতে এই ভাতা ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com