মেহেরপুরের মুজিবনগরের সীমান্ত মাঠ থেকে অজ্ঞাত এক মরদেহ উদ্ধার।

আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০৪:৫২:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০৪:৫২:০৯ অপরাহ্ন
এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর নাওগাড়ার মাঠ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে মুজিবনগর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তি সুঠাম দেহের অধিকারী। তার পরনে ছিল মেরুন রঙের প্যান্ট ও নীল রঙের ফুলহাতা গেঞ্জি। মুখে হালকা দাড়ি রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দারিয়াপুর গ্রামের কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে জমির মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। দারিয়াপুর গ্রামের আকবর আলীর ধানিজমির পশ্চিম পাশে জমে থাকা হাঁটু পানির মধ্যে মরদেহটি পড়ে ছিল। মরদেহের তিন-চার হাত দূরে মাছ ধরার বৃত্তির ওপর দুটি কাগজে বেশ কয়েকটি মোবাইল নম্বর এবং একটি সাদা কাগজের ওপর মাদকসদৃশ কিছু পাওয়া গেছে। ঘটনাস্থলটি মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা ও মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের মাঝামাঝি তেপান্তরের মাঠে অবস্থিত। তবে এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com