​২ ঘণ্টা পর দৌলতদিয়া–পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ১২:৩৭:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ১২:৩৭:৪২ অপরাহ্ন



ফাল্গুনের শেষ বেলায় হঠাৎ ঘন কুয়াশার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার  (৭ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটের সময় পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সকাল ৭টার পর পদ্মা ও যমুনা নদীর অববাহিকা কুয়াশাচ্ছন্ন হয়ে গেলে এ নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। পরে কুয়াশা আরও তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টা থেকে এ নৌ-রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসা এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি বিবেচনায়  সকাল সাড়ে ৯ টা দিকে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়েছে।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। ফেরি চলাচল শুরু হওয়ার পর ধীরে ধীরে যানজট কমতে শুরু করেছে। এতে চালক-সহকারী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com