ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার (৭ মার্চ) জানিয়েছেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। এটি তিনি
রাষ্ট্রীয় টেলিভিশনে পেজেশকিয়ান বলেন, “আমাদের ওপর নিঃশর্ত আত্মসমর্পণের স্বপ্নকে আমরা কবরে পাঠাবো।”
এর আগে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে জানিয়েছিলেন, ইরানের ওপর “আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি” পরিচালনা করা হবে। এতে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোকে উল্লেখযোগ্যভাবে অকার্যকর করা হবে।
শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ৮৬ শতাংশ কমেছে। সেন্ট্রাল কমান্ড (সেন্ট-কম) আরও জানিয়েছে, মঙ্গলবার এই সংখ্যা আরও ২৩ শতাংশ কমে গেছে।