ধনবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা ...

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০১:১২:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০১:১২:৫৬ অপরাহ্ন


মোঃ জাকির খান টাঙ্গাইল, তথ্য দিয়ে সহযোগিতা করেন সৈয়দ সাজন আহমেদ রাজু

টাঙ্গাইলের ধনবাড়ীতে নিত্যপণ্যের বাজার দর সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল ৭ মার্চ ২০২৬ ইং তারিখে বিকেলে  উপজেলার ধনবাড়ী বাজার, ধোপাখালী, কবিরাজবাড়ী সহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী। 


ধনবাড়ীর "হাজি কাচ্চি বিরিয়ানি হাউজে" মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে ধনবাড়ী কাচা বাজারে এক মাংস ব্যবসায়ীর চৌকির নিচ থেকে জ*-বাইকৃত  কু*-কুরের  মা*-থা ও চামড়া সহ নাড়িভূড়ি পাওয়া যায় সেই স্থান পরিদর্শন করে সিসিটিভির ফুটেজ সংগ্রহের কার্যক্রম শুরু করেন। 


অপরদিকে, ধোপাখালীর মঠবাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে কয়েকজনকে মাটি বিক্রি করবে না মর্মে  মূচলেকা নেন প্রশাসন। 
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী "ধনবাড়ী সংবাদকে' জানান, অভিযানে এক খাবার দোকানীকে সতর্কতাভাবে জরিমানা করা হয়েছে।

অপরদিকে দারুস সালাম ফিলিং স্টেশন গিয়ে তাদেরকে জানিয়ে দেওয়া হয় আগামীকাল থেকে ট্যাগ অফিসার প্রতিটা পেট্রোল পাম্পে উপস্থিত থাকবে এবং সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী জ্বালানিতেল  সরবরাহ করার জন্য নির্দেশ প্রদান করেন । ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন ধনবাড়ী থানার চৌকস পুলিশ সদস্যবৃন্দ, এ সময় আরো উপস্থিত ছিলেন "ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, "সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু", কার্যকরী সদস্য, মোঃ পলাশ ইসলাম, এবং এনটিভির ক্যামেরা ভার্সন সাংবাদিক মোঃ সোহাগ হোসেন সাদ্দাম । আগামীদিনে অভিযান অব্যহত রয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com