​২৬ মার্চে আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০২:৫৭:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০২:৫৭:০৩ অপরাহ্ন



জ্বালানি সংকট মাথায় রেখে কৃচ্ছ্র সাধনের উদ্দেশ্যে এবার ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কৃচ্ছ্র সাধনের জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। যথাযথ মর্যাদার সঙ্গে ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন করা হবে।


তিনি বলেন, ‘ঈদের আগে কর্মীদের বেতন ভাতা পরিষদ করতে বিজিএমইএ নেতাদের বলা হয়েছে। ব্যাংকিং সেক্টরসহ সব ক্ষেত্রে সরকারের সহযোগিতা থাকবে।’

তিনি আরো বলেন, ‘মব এবং ক্রাইম আলাদা। সবকিছুকে মবের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক হবে না।


সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com