রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
ভোগান্তিতে সাধারণ মানুষ, ঠাকুরগাঁওয়ে হঠাৎ করেই উধাও হয়ে গেছে পেট্রোলসহ সব ধরনের জ্বালানি তেল। জেলার পাম্পগুলোতে একযোগে "স্টক নেই" অজুহাতে বিক্রি বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার যানবাহন চালক ও সাধারণ মানুষ। এমনকি অনেক পাম্পের প্রবেশপথে আড়াআড়িভাবে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, যা এক কৃত্রিম সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা