​ভোরে দখলদার ইসরায়েলে এক ঘণ্টার মধ্যে তিন দফা মিসাইল ছুড়ল ইরান

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০২:০৯:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০২:০৯:০৭ অপরাহ্ন



এবার দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে এক ঘণ্টার মধ্যে তিন দফায় মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে প্রথম মিসাইল ছোড়া হয়। এরপর কয়েক মিনিটের ব্যবধানে আরও দুই দফা মিসাইল নিক্ষেপ করে তেহরান।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, মিসাইল হামলার প্রভাবে তেলআবিবসহ মধ্যাঞ্চল ও অন্যান্য অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

এরমধ্যে এক নারী মিসাইলের ধ্বংসাবেশ পড়ে আহত হয়েছেন বলে শোনা গেছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com