​জ্বালানি সহযোগিতা নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা চলছে: চীনা রাষ্ট্রদূত

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০২:২২:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০২:২২:৪১ অপরাহ্ন



ইরান–ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি সহযোগিতা জোরদার করতে এশিয়ার পরাশক্তি চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ সোমবার (৯ মার্চ) সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

চীনা রাষ্ট্রদূত বলেন, বৈঠকে নতুন সরকারের অগ্রাধিকারভুক্ত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও মতবিনিময় করা হয়।

তিনি আরও জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম তিন সপ্তাহের মধ্যেই চীনের চারটি কোম্পানি বাংলাদেশে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এসব বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com