দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক নুরুল ইসলাম অভিযোগ সংশ্লিষ্ট সামাদ মৃধার দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।
আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে ২ সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান দলের নেতৃত্বে অনুসন্ধান চলমান রয়েছে।
অনুসন্ধানে সামাদ মৃধা ইডিসিএল-এর বিভিন্ন ক্রয়ে কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্য করে অর্থ আত্মসাৎ করে বিদেশ পাচার করেছেন, এমন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি এমন অভিযোগও রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন এই তদন্ত কর্মকর্তা।
আরও পড়ুন: ৩৩ ওষুধের দাম কমাল এসেনশিয়াল ড্রাগস, সরকারের সাশ্রয় ১১৬ কোটি টাকা
এ অবস্থায় তার বিদেশ গমন রহিতকরণ একান্ত আবশ্যক, উল্লেখ করেন ওই তদন্ত কর্মকর্তা।
দুদক সূত্র আরও জানায়, হরমোনাল ওষুধের কাঁচামাল ‘ডেসোগেস্টরেল ইউএসপি’ কেনার নামে সাজানো টেন্ডার, সিন্ডিকেট ও মিথ্যা প্রতিযোগিতার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ ও পাচার করার অভিযোগ রয়েছে। অভিযোগে মার্ক অ্যালারাইজ ইন্টারন্যাশনাল ও রিলায়েন্স ট্রেড ইন্টারন্যাশনালের নামও রয়েছে।