​পূর্ব তেহরানে আবাসিক ভবনে হামলায় অন্তত ৪০ জনের প্রাণহানি

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ১২:৫৪:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ১২:৫৪:২৪ অপরাহ্ন



পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এতে অন্তত ৪০ জন ইরানি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেক মানুষ। আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর রাজধানীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের প্রতিবেদকেরা সোমবার রাতে তেহরানে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে বিস্ফোরণের লক্ষ্যবস্তু এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে, তেহরানের ওই আবাসিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর সেখান থেকে এক বছর বয়সী একটি মেয়েশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।


সোমবার (৯ মার্চ) দিনভর তেহরানের পরিস্থিতি ছিল বেশ অস্থির। প্রতি এক বা দুই ঘণ্টা পরপর শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।

এদিকে ইরানের গুরুত্বপূর্ণ শহর ইশফাহানসহ আরও কয়েকটি বড় শহরেও হামলার খবর পাওয়া গেছে। ইসফাহানে অত্যন্ত তীব্র বোমাবর্ষণ করা হয়েছে। শহরটির পারমাণবিক স্থাপনার কাছাকাছি এলাকায় হামলার ঘটনা ঘটায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়া একটি গভর্নরের কার্যালয়ও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানা গেছে।


অন্যদিকে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত একটি প্রাচীন প্রাসাদও বোমা হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com