​চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০১:০৪:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০১:০৪:৫৭ অপরাহ্ন




সরকারের অগ্রাধিকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডে উপকারভোগীদের মাঝে এ কার্যক্রমের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান, বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এবং সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. মিনহাজুর রহমান।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়া।

 

অনুষ্ঠানে প্রায় ৫০০ পরিবারের মাঝে মোবাইল এসএমএসের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংশ্লিষ্টরা জানান, এই কর্মসূচির মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক সহায়তা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।


সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com