​আমরা বেঁচে থাকতে আ.লীগকে ফিরিয়ে আনতে পারবে না : হাসনাত আবদুল্লাহ

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০১:১২:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০১:১২:০৪ অপরাহ্ন



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘বিভিন্ন আওয়ামী লীগ কালচারাল বিভিন্ন শক্তি, মিডিয়া আওয়ামী লীগকে আবার রিভাইভ করার চেষ্টা করছে। আমাদের তরুণ প্রজন্ম যতদিন বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে গ্রামেগঞ্জে ছড়িয়ে আছে, এ জুলাইয়ের স্মৃতি নিয়ে যারা বিভিন্ন পথে প্রান্তরে ছড়িয়ে আছে। আমরা জেগে থাকতে, আমরা বেঁচে থাকতে আপনাদের মিডিয়া আওয়ামী কালচারাল 


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘বিভিন্ন আওয়ামী লীগ কালচারাল বিভিন্ন শক্তি, মিডিয়া আওয়ামী লীগকে আবার রিভাইভ করার চেষ্টা করছে। আমাদের তরুণ প্রজন্ম যতদিন বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে গ্রামেগঞ্জে ছড়িয়ে আছে, এ জুলাইয়ের স্মৃতি নিয়ে যারা বিভিন্ন পথে প্রান্তরে ছড়িয়ে আছে।

আমরা জেগে থাকতে, আমরা বেঁচে থাকতে আপনাদের মিডিয়া আওয়ামী কালচারাল শক্তি, আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে না।’

খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, ‘আমাদের ফ্যাসিবাদের বিপক্ষের শক্তিগুলোর মধ্যে মত পার্থক্য থাকবে, পলিসি নিয়ে ডিসকাশন থাকবে, কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে আমরা সবাই একসঙ্গে লড়াই করে যাবো।’

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং ১১ দলীয় জোটের খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ।


সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com